শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যানের আহ্বান ড. ইউনুসের

দর্পণ ডেস্ক / ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। বেইজিংয়ে চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং-এর সঙ্গে বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের শত শত নদীর কার্যকর ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য চীনের ৫০ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে পানি সম্পদের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য চীনের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। বিশেষভাবে, তিস্তা নদীর ব্যবস্থাপনা ও ঢাকার আশপাশের নদীগুলোর দূষণ কমানোর ক্ষেত্রে চীনের সহযোগিতা প্রয়োজন। তিনি চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, বাংলাদেশও একই সমস্যার মুখোমুখি এবং চীনের অভিজ্ঞতা ভাগ করে নিলে উভয় দেশ উপকৃত হবে।

চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং বাংলাদেশকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীন উভয় দেশই পানি সংকট ও ব্যবস্থাপনা চ্যালেঞ্জের সম্মুখীন, তাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।

এই সফরকে বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর, যেখানে তিনি চীনা নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ