শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

চাঁদপুরজমিন পত্রিকার উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার উদ্যোগে প্রায় ২শ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী  ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে ঈদ সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জজকোর্টের (জিপি) ও বিএনপি নেতা অ্যাড. আলম খান মঞ্জু, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, বাগাদী দরবার শরীফের পীরজাদা ও চাঁদপুর জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি , বাগাদি আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা. মাহফুজ উল্লাহ খান ইউসুফী, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক।

হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষক প্রীতম পাটোয়ারীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, ফটো সাংবাদিক শাহনেওয়াজ আহমেদ, হাফেজ ফয়েজ আহমেদ, নিরাপদ সড়ক চাই এর সদস্য সচিব শফিক আহমেদ, বাগাদি ইউনিয়ন পিএনপির যুগ্ম সম্পাদক তাহের হোসেন কবিরাজ, চৌরাস্তা বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম গাজী , আনোয়ার হোসেন গাজী।

এসময় হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষিকা  ইয়াসমিন আক্তার, হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষক প্রীতম পাটোয়ারী, অনামিকা আক্তার, সুবর্ণা আক্তার, মিম আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় মিলাদ পরিচালনা করেন, বাগাদী চৌরাস্তা জামে মসজিদের খতিব মাও. শাহজাহান চাঁদপুরী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন বাঘাদি দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ খানী । মিলাদ ও দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে ঈদ সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ