শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

জনগণ উচ্ছৃঙ্খল হয়ে গেলে সমস্যা, বাহিনী দিয়ে কন্ট্রোল করা যায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দর্পণ ডেস্ক / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সম্প্রতি রাজধানীর গুলশান এলাকায় একটি বাসায় মব করে তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একই দিন দুপুরে, রাজধানীর ভাটারা এলাকায় ইরানের দুই নাগরিকসহ তিনজনের ওপর মব হামলা চালানো হয়। পুলিশ পরে ওই দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর আগের দিন চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় মসজিদের মাইকে ডাকাত আসার ঘোষণা দেওয়ার পর পিটুনিতে দুজন নিহত হন। এসব ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি দ্বিমত করব না, এসব ঘটনা ঘটছে। তবে যেখানে হচ্ছে, সেখানে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি। পুলিশও হামলার শিকার হচ্ছে। জনগণকে সচেতন করতে হবে, কারণ উচ্ছৃঙ্খল আচরণ কখনও কখনও বড় সমস্যা সৃষ্টি করে। বাহিনী দিয়ে সবসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”

বৃহস্পতিবার দুপুর ২:৩০ টার দিকে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গত ছয় মাসে মব জাস্টিসের ঘটনা কমেনি। বাসা-বাড়িতে ঢুকে মব জাস্টিস এবং বিদেশিদের ওপর হামলা বাড়ছে। এ বিষয়ে তিনি জানান, “যেমন মা-বাবা বা আত্মীয়-স্বজন সন্তানদের নিয়ন্ত্রণ করেন, তেমনি আপনাদের (সাংবাদিক)ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যাতে মব জাস্টিসের মতো ঘটনা কমে যায়।”

তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছে। মব জাস্টিসের ঘটনা যেখানে ঘটছে, সেখানে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। ভবিষ্যতে যাতে এসব ঘটনা না ঘটে, সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

বাসা-বাড়িতে অভিযানের নামে লুটপাটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ অভিযান চালানোর এখতিয়ার রাখে না।”

মহাসড়কে গাছ ফেলে ডাকাতি এবং ঈদে নিরাপত্তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি, যাতে এমন ঘটনা না ঘটে।”

মহাসড়কের ডাকাতির রেড জোন চিহ্নিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “ঢাকা থেকে রাজশাহী এলাকায় ডাকাতির ঘটনা একটু বেশি, টাঙ্গাইলেও কিছুটা রয়েছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”

ঈদে চাঁদাবাজি ও ছিনতাই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ঈদে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা যেন না ঘটে, সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

ট্যুরিস্ট পুলিশের জনবল ও যানবাহন সংকটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ট্যুরিস্ট পুলিশের থানা না থাকায় তারা ভাড়া ভবনে কাজ করছে, এবং যানবাহনের অভাবও রয়েছে। তবে তারা ভালো কাজ করছে।”

তিনি আরও বলেন, “যদি ট্যুরিস্ট পুলিশ আরও সক্রিয় হয়, তাহলে বিদেশি পর্যটকরা বাংলাদেশে আসতে আগ্রহী হবে এবং তা দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ