শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

চাঁদপুরে পৌর বিট পুলিশিংয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

আরিফ খান, চাঁদপুর / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

চাঁদপুরে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পৌরসভার ১৮ নং বিট পুলিশ কর্তৃক ১০,১১,১২ নং ওয়ার্ডে বিট পুলিশিংয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর (বুধবার) বিকেলে পৌরসভার ১২ নং ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে বিট পুলিশিং এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।

এসময় তিনি বলেন, আমাদের কাজই হচ্ছে মানুষকে সহযোগিতা করা। বিট পুলিশিং একটি নির্দিষ্ট এলাকা নিয়ে কাজ করে। তাদের কাজ হচ্ছে ওই এলাকার খোঁজ-খবর নেওয়া। এবং আমরা সেই আলোকে ব্যবস্থা নেই।

তিনি আরো বলেন, যে দেশের আইনশৃঙ্খলা যত ভালো পৃথিবীতে সেই দেশ তত উন্নত। তাই আমাদের কেউ আইন-শৃংখলার উন্নয়নে এক হয়ে কাজ করতে হবে।আপনারা জানেন ইতিমধ্যে সরকার করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় নানামুখী পদক্ষেপ নিয়েছে।তাই এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এবং সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

অনুষ্টানে সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন রিকাবদার এর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, সমাজসেবক আবু বক্কর সিদ্দিক, সানি ইমাম মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ