শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

উপদেষ্টারা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকারে নয়: রিজওয়ানা হাসান

দর্পণ ডেস্ক / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে, তারা সরকারে থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ড. মুহাম্মদ ইউনূসের সরকার নতুন কোনো দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না বলেও জানিয়েছেন এই উপদেষ্টা ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তবর্তী সরকার নিরপেক্ষ থাকবে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় নিয়ে সরকারের অবস্থান নড়চড় হয়নি। ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর তাড়া থাকবেই। এটি খুবই স্বাভাবিক। সংস্কার ও বিচারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিয়ে এগুচ্ছে সরকার।

সম্প্রতি বিবিসি বাংলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেয়া এক সাক্ষাৎকারকে ঘিরেই নির্বাচন, নতুন রাজনৈতিক দল, নিরপেক্ষ সরকার ইত্যাদি প্রসঙ্গগুলো আলোচনায় আসে।

এই প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারে থাকা তিনজন ছাত্র প্রতিনিধি দল গঠন করছে বিষয়টি এমন নয়। যদি তারা কখনও রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত হতে চান, তাহলে তারা সরকার ছেড়ে দেবেন। যেকোনো ব্যক্তিই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হতে পারে। তবে তখন সে ব্যক্তি সরকারে থাকতে পারবে না।

রাজনৈতিক দল গঠনে সরকার পৃষ্ঠপোষকতা করছে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সতর্কবার্তা হিসেবে নেয়া যায়। তবে এখন পর্যন্ত এর কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না।


এই ক্যাটাগরির আরো সংবাদ