শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

হাজী লোকমান পাবলিক স্কুলের সবক ও দোয়া অনুষ্ঠান সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

আখেরাতের কথা চিন্তা করে আমাদের চলতে হবে তাহলে দুনিয়াও শান্তি আখেরাত ও শান্তি: আল্লামা খাজা অলি উল্লাহ।

চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত হাজী লোকমান পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের সবক অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আল্লামা খাজা মোঃ অলি উল্লাহ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাদি দরবার শরীফের পীরজাদা চাঁদপুর জেলা ইন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মাওলানা মাহফুজুল্লাহ খান ইউসুফী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রীতম পাটোয়ারী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আহমেদ, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহনাজ আহমেদ, সাংবাদিক খোকন পাটোয়ার, বিদ্যালয়ের অভিভাবক বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম , নিরাপদ সড়ক চাই এর সদস্য সচিব শফিক আহমেদ সহ অনেকে।

সাংবাদিক মঞ্জুর হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার, অনামিকা আক্তার, মিম আক্তার, সুবর্ণা আক্তার, জান্নাত আক্তার। এছাড়া আরো অভিভাবক বিন্দু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা খাজা মোঃ অলিউল্লাহ বলেন, যে জানে আর যে জানে না সে এক সমান না, এজন্যই এই শিক্ষা প্রতিষ্ঠানে জানার জন্যই সব ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে। আমি কোরআন থেকে যে তেলাওয়াত করেছি এর অর্থ হল বাচ্চাদের জড়তা কাটিয়ে উঠার জন্যই ছোট থেকে স্কুলে এবং মাদ্রাসায় ভর্তি হতে হয় । আমি বাংলাদেশের অনেক অনুষ্ঠানে দোয়া করতে গিয়েছি , আমার আব্বাজান হুজুর পীর সাহেব এর কারণে রাতে ছেলে সন্তানের জন্য বাচ্চাদের পড়ালেখার জন্য মা এবং বাবারা তাহাজ্জুতের নামাজ শেষে দোয়া করবেন যেন আল্লাহ পাক সন্তানদেরকে দুনিয়াতে নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নত মত এবং আল্লাহ রাব্বুল আলামীন যে কোরআন নাজিল করেছেন সে কোরআনকে আকড়িয়ে ধরে চলতে পারে। তাহলে দুনিয়া এবং আখেরাতে শান্তি আসবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা মোঃ অলিউল্লাহকে ও বাগাদি দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ উসুফিকে শুভেচ্ছা উপহার তুলে দেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। এছাড়া সবার শুরুতে প্রধান অতিথি খাজা মোঃ অলিউল্লাহ ও মাওলানা মাহফুজ উল্লাহ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন।


এই ক্যাটাগরির আরো সংবাদ