শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বাগাদি নানুপুর চৌরাস্তায় চাঁদপুরজমিন মার্কেটে মিষ্টি কানন এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তায় চাঁদপুরজমিন মার্কেটে মিষ্টি কানন -এর শুভ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাগাদী দরবার শরীফের পীরজাদা এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসুফী।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মিষ্টি কানন -এর শুভ উদ্বোধন করেন, চাঁদপুরজমিন মার্কেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন।
তিনি বক্তব্যে বলেন, বাগাদী নানুপুর চৌরাস্তা এলাকা ধীরে ধীরে ব্যবসা-বান্ধব একটি উপ-শহর হিসেবে গড়ে উঠেছে। এর পিছনে এই এলাকার ভালো মানুষ এবং ব্যবসায়ীদের অবদান রয়েছে। চাঁদপুরজমিন মার্কেট প্রতিষ্ঠার পর থেকে এখানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেট গড়ে উঠছে। আজকে মিষ্টি কানন নামে নতুন একটি মিষ্টির দোকান উদ্বোধন হলো। তাদের মিষ্টান্ন জাতীয় খাদ্যপণ্যগুলো খুবই মানসম্মত এবং উন্নত। আমি আশা করব, প্রতিষ্ঠানটি ভোক্তার কথা বিবেচনায় রেখে এবং দুনিয়া ও আখেরাতের কথা ভেবে ব্যবসা পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, প্রতিটা মানুষের জীবনেই টাকার প্রয়োজন রয়েছে। তবে সেই টাকা যেন সৎ পথে উপার্জন হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। মানুষকে ঠকিয়ে অসৎ উপায়ে অর্থ উপার্জন করলে তা নিজের জন্য ক্ষতির কারণ হয়েই দাঁড়ায়। এই দুনিয়ায় পার পেলেও হাশরের ময়দানে এর জবাব দিতে হবে। সৎভাবে এবং হালাল পথে ব্যবসা করার মাঝে আত্মতৃপ্তি ও বরকত দুটোই থাকে। তার চেয়ে বড় কথা হলো, হালাল ব্যবসা করেলে সওয়াবও পাওয়া যায়।

মিষ্টি কানন‌ -এর স্বত্বাধিকারী মো. আলম বেপারীর অভ্যর্থনায় দোয়া ও মিলাদ মাহফিলে বাগদাদী নানুপুর চৌরাস্তা এলাকার ব্যবসায়ী এবং এলাকার মুরুব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল বারেক গাজী, মো. মুসলিম পাটোয়ারী, মো. জাকির হোসেন খান, মো. টিপু সুলতান, মো. আলমগীর গাজী, বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্লা, এএসআই মোবারক, কামরুজ্জামান গাজী, ইসহাক গাজী, সোহেল খানসহ অন্যান্য ব্যবসায়ী এবং মুরব্বিগণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ