শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

দূষণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ’

দর্পণ ডেস্ক / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার বায়ু, শব্দ, প্লাস্টিক এবং নদী দূষণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে দৃঢ় প্রতিজ্ঞ।

আজ সচিবালয়ে উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেনের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাতকালে তারা বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা আরো জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়াও তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবনতি মোকাবেলায় চলমান উদ্যোগ এবং ভবিষ্যতের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জনগণের জন্য একটি পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি পলিথিন ব্যাগ নিষিদ্ধের বর্তমান সরকারের নানা কর্মসূচী বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে ব্যবস্থাপনা পরিকল্পনাও হালনাগাদ করা হতে পারে।

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সংরক্ষণ বিশেষ করে নদী রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, নদীগুলো দেশের জীববৈচিত্র্যের মূলভিত্তি এবং যে কোনো টেকসই পরিচ্ছন্নতার উদ্যোগে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

ইর্মা ভ্যান ডুরেন বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে সহায়তা করার জন্য নেদারল্যান্ডসের প্রস্তুতির কথা জানান।

অনুষ্ঠানে পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা এবং টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে সহযোগিতার শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ