শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

চাঁদপুরে বন্যাদুর্গতদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

চাঁদপুরের শাহরাস্তিতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বন্যাদুর্গতদের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ।

এছাড়াও জেলা প্রশাসক কামরুল হাসান উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান করেন। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের কয়েকটি স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ এসকল স্থানে ত্রাণ বিতরণ করেন। তাদের সহাযোগিতা করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য গন।


এই ক্যাটাগরির আরো সংবাদ