শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখতে সমাজকল্যাণ মন্ত্রীর আর্থিক প্রণোদনা

রিপোটারের নাম / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয় কর্তৃক আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। এ প্রণোদনার মাধ্যমে পুনাকের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উৎসাহিত হবেন।

শুক্রবার (০৫ জুলাই) মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী চাঁদপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আর্থিক প্রণোদনা অনুষ্ঠানে চাঁদপুর পুনাক সভানেত্রী জনাবা নূরজাহান ইসলাম এর পক্ষে সহ-সভানেত্রী জনাবা পূজা দাশ রায় সমাজকল্যাণ মন্ত্রীর কাছ থেকে চেকটি গ্রহণ করেন।

এ সময় মন্ত্রী বলেন, “সংস্কৃতি আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুনাকের উদ্যোগগুলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা ও সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।”

চাঁদপুর পুনাকের সহ-সভানেত্রী পূজা দাশ রায় এই প্রণোদনার জন্য মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, “এই আর্থিক সহযোগিতা আমাদের সাংস্কৃতিক কার্যক্রমকে আরো বিস্তৃত করবে এবং নতুন প্রজন্মকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশির আহমেদ, চাঁদপুর পুনাকের সদস্যবৃন্দ, প্রণোদনা প্রাপ্ত অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মন্ত্রী এমন প্রণোদনা চাঁদপুরে সাংস্কৃতিক অঙ্গনের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ