শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

চাঁদপুরের ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী আটক

আরিফ মীর, চাঁদপুর / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪

চাঁদপুর ডিবি কর্তৃক ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক আটক করা হয়েছে।

৩জুলাই ১টায় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ টু রামগঞ্জ রোডের রান্ধুনীমুড়াস্থ হাজীগঞ্জ ব্রীজের উপর থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে চাঁদপুর ডিবি পুলিশ।

এ সময় আসামীকে তল্লাশি করে তার হেফাজত হতে দুইটি নীল রংয়ের জিপারে ২০০ পিস করে সর্বমোট ৪০০ (চার শত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন অনুমান ৪০ গ্রাম, (আনুমানিক মূল্য ১,২০,০০০/-টাকা) পেয়ে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর নাম ইসরাত জাহান কনা (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম-বার, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, এনামুল হক চৌধুরী এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মঈনুল হোসেন এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ