শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

‘মেট্রোরেলে ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী’: কাদের

নিজস্ব প্রতিবেদক / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল টিকেটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ বোববার রাজধানীর একটি হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এনবিআর জনপ্রিয় পরিবহন মেট্রোরেলের টিকেটে হঠাৎ করে ১৫ শতাংশ ভ্যাটের ঘোষণা দিলো। বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এনবিআরের এ সিদ্ধান্ত ভুল, এটি হয় না। এতে করে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে। প্রধানমন্ত্রী এটি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।’

তিনি বলেন, ‘আমাদের এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপের ঘোষণা দিয়েছে। এটি হতে পারে না, রং ডিসিশন। ভারতে মেট্রোরেলে কি ভ্যাট আছে? ভারতে ভ্যাট নেই, আমরা কেন ভ্যাট বসাবো?’

মেট্রোরেলের পিলারগুলোতে পোস্টার লাগানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আমাদের মেট্রোরেল অনেক সুন্দর, শব্দদূষণ নেই। অথচ পিলারগুলো পোস্টার দিয়ে ভরা, অপরিচ্ছন্ন-নোংরা। মেট্রোরেল আমাদের সম্পদ।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনায় মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস। বাংলাদেশ নিয়ে তার বহুমুখী পরিকল্পনা। ঢাকা তার অবিচ্ছেদ্য অংশ। যারা ব্যবহারকারী, তারা যেন মূল্যবান সম্পদ রক্ষা করেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, যে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময়,সে দেশের রাজধানীর অবস্থা খুব একটা ভালো না। এ শহরে এত দামি গাড়ি চলে, কিন্তু বাসের অবস্থা এত খারাপ কেন! এ অবস্থা থেকে আমাদের মুক্তি পেতেই হবে।

তিনি বলেন, ঢাকায় যে বাসগুলো চলে, ভীষণ খারাপ লাগে। এতে আমার লজ্জা লাগে। আমাদের মালিক সাহেবরা কী বিদেশ যান না, দেখেন না! কেন এত জরাজীর্ণ চেহারা! উত্তর ও দক্ষিণের মেয়রকে বলবো-‘ এই ব্যাপারটা দেখতে, আপনাদের কর্মপ্রয়াসের সাথে এটি সংগতিপূর্ণ নয়। ’

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে স্মার্ট করতে হলে ঢাকাকে স্মার্ট করতে হবে। মুখে ‘লিপ সার্ভিস’ দিয়েতো লাভ নেই। সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে মেট্রোরেলের যে সুবিধা জাপান দিয়েছে, এখানে শব্দদূষণ নেই।

সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল আমাদের সম্পদ। ২০৩০ সালে ৬টি এমআরটি লাইনের কাজ শেষ হবে। এগুলোর মধ্যে দুটিই পাতাল রেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা, ঢাকা সেটিরই অবিচ্ছেদ্য অংশ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা ম্যাস ট্রানজিটকোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাইকা বাংলাদেশে প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ