শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

মুসল্লিরা নির্ভয়ে বিশ্ব ইজতেমায় আসতে পারবেন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

বিশ্ব ইজতেমার ময়দান পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ইজতেমায় সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা নির্ভয়ে বিশ্ব ইজতেমায় আসতে পারবেন।

বুধবার সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমার বিদেশি খিত্তা এলাকা পরিদর্শন করে আইজিপি

পরে তিনি শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে বলেন আইজিপি চৌধুরী আবদুল আল মামুন বলেন, বিশ্ব ইজতেমায় সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক সিটিভি ও হেলিকপ্টার টহল থাকবে।

জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে তিনি বলেন ,ইজতেমাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোন গোয়েন্দা তথ্য নেই। সবাইকে নির্ভয়ে বিশ্ব ইজতেমায় আসার আহ্বান জানান আইজিপি।

এ সময় আইজিপির সঙ্গে পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে,  সকালে বিশ্ব ইজতেমা ময়দানের র‌্যাবের কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন র‍্যাবের মহাপরিচালক মোঃ খোরশেদ আলম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, বিশ্ব ইজতেমা ময়দান ও আশেপাশে এলাকাসমূহে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য র‌্যাব প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার নিশ্চিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব নিরাপত্তার দায়িত্ব পালন করবে। জঙ্গি হামলার কোন আশঙ্কা বা সম্ভাবনা নেই। আমরা এ ব্যাপারে সজাগ রয়েছি।

এ সময় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ