শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

পদ্মাসেতু ঋণের দুই কিস্তির টাকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

দর্পণ ডেস্ক / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তির ৩১৫ কোটিরও বেশি টাকা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর জন্য ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তি হিসেবে ৩১৫,০৭,৫৩,৪৪২ টাকার চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, সেতু বিভাগের সচিব এম মঞ্জুর হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এবং সেতু ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পঞ্চম ও ষষ্ঠ কিস্তিসহ সেতু বিভাগ এই পর্যন্ত ছয়টি কিস্তিতে মোট ৯৪৮,০১,১৯,৫৮৫ টাকা সরকারকে পরিশোধ করেছে।

গত ৫ এপ্রিল সেতু বিভাগ সেতু থেকে টোল আদায়ের মাধ্যমে অর্জিত রাজস্ব থেকে প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ৩১৬,৯০,৯৭,০৫০ টাকা দিয়ে ঋণ পরিশোধ শুরু করে।

চলতি বছরের ১৯ জুন মাসে সেতু বিভাগ তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬,০২,৬৯০৯৩ টাকা পরিশোধ করেছে।
সেতু নির্মাণের জন্যে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া হয়।

শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন প্রমত্ত পদ্মা নদীর ওপর নির্মিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ দেশের বৃহত্তম এই সেতু উদ্বোধন করেন।

নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পদ্মা সেতু।


এই ক্যাটাগরির আরো সংবাদ