শিরোনাম
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নৌকার মনোনয়ন পেলেন যে ক্রীড়া ব্যক্তিত্বরা

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন দিয়ে নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ওই নির্বাচনের জন্য ছয়টি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন ছয় জন ক্রীড়া ব্যক্তিত্ব।

বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আসন্ন নির্বাচনে নৌকার মাঝি হতে চেয়ে সাকিব তিনটি আসনের মনোনয়ন ফর্ম কিনেছিলেন। এর মধ্যে ঢাকা থেকে একটি মনোনয়ন নিয়েছিলেন তিনি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দ্বিতীয়বারের মতো নড়াইল-২ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন তিনি।

নৌকার মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তিনি। কিশোরগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।

ক্রীড়া সংগঠক শফিউল আলম চৌধুরী (নাদেল) মৌলভিবাজার-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্ব পালন করছেন।   এছাড়া সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জ্যেষ্ঠ সহ-সভাপতি তিনি। এর আগের টার্মেও সংসদ সদস্য ছিলেন মুর্শেদী। ফুটবল সংগঠক কাজী নাবিল আহমেদকে নৌকার প্রার্থী করেছে আওয়ামী লীগ। তিনি যশোর-৩ আসনের মনোনয়ন পেয়েছেন।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাননি তিনি।

রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রাথীদের নাম ঘোষণা করেন। এর আগে কয়েক দফায় দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সভায় সভাপতিত্ব করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ