শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

রংপুর-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন জিএম কাদের

দর্পণ ডেস্ক / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার দুপুরে জি এম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু।

এর আগে দুপুরে আজমল হোসেন লেবুর নেতৃত্বে পার্টির কয়েকজন নেতাকর্মী রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যান। পরে তারা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলমের কাছ থেকে জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম কেনেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাফিয়ার রহমান শাফি, সদস্য আব্দুর রহিম বাবলু, ১৯নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আতোয়ার রহমান, আইনজীবী ফেডারেশনের সদস্য মাকসুদার রহমান রুবেল।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও দলীয় চেয়ারম্যানের নির্দেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। রংপুর জাতীয় পার্টির দুর্গ। এ আসনে দলের চেয়ারম্যান নির্বাচন করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ