শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ইনস্টাগ্রামে নির্বাচিত ব্যক্তিদের আলাদা পোস্ট ও রিলস দেখানো যাবে

আইটি ডেস্ক / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

ইনস্টাগ্রামে কোনো পোস্ট দিলে বা রিলস প্রকাশ করলে সেগুলো অ্যাকাউন্ট অনুসরণ করা সব ব্যক্তি দেখতে পারেন। এর ফলে অনেক সময় বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এ সমস্যার সমাধানে এবার ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় থাকা ব্যক্তিদের জন্য আলাদাভাবে পোস্ট ও রিলস প্রদর্শনের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা চালুর ফলে নির্বাচিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পোস্ট ও রিলস দেখতে পারবেন না।

ইনস্টাগ্রামের তথ্যমতে, বর্তমানে ক্লোজ ফ্রেন্ডস সুবিধার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদাভাবে স্টোরিজ ও নোটস প্রকাশ করা যায়। এবার আলাদাভাবে পোস্ট ও রিলস দেখার সুযোগও পাওয়া যাবে। এর ফলে ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরা সহজেই নির্দিষ্ট  গ্রুপের সদস্যদের জন্য স্টোরিজ, নোটসের পাশাপাশি পোস্ট ও রিলসও প্রকাশ করতে পারবেন।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে জানিয়েছেন, ইনস্টাগ্রাম ফিড ও রিলসের জন্য ক্লোজ ফ্রেন্ডসের পরিসর বড় করা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদা পোস্ট ও রিলস প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে।

নির্বাচিত ব্যক্তিদের জন্য পোস্ট ও রিলস প্রকাশের আগেই ইনস্টাগ্রামের ‘অডিয়েন্স লিস্ট’ থেকে ক্লোজ ফ্রেন্ডস অপশন নির্বাচন করতে হবে। তবে ইনস্টাগ্রামে ক্লোজ গ্রুপ অপশন নির্বাচন করা না থাকলে নতুন এ সুবিধা ব্যবহার করা যাবে না। (সূত্র: গ্যাজেটস নাউ)


এই ক্যাটাগরির আরো সংবাদ