শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

চাঁদপুরে ‘কমান্ডো’ সিনেমার শুটিং বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এস. কাউসার ,চাঁদপুর / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

ইসলাম ও মুসলমানদের আবমাননাকর ‘কমান্ডো’ সিনেমার ডিরেক্টর ও প্রডিউসারকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করে বিচারের আওতায় আনার এবং সিনেমাটি নিষিদ্ধ করা ও চাঁদপুরে এ সিনেমার কিছু অংশের শুটিং বন্ধের দাবিতে চাঁদপুর জেলা কওমি যুব সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে।

আগামি ১৬, ১৭, ১৮ জানুয়ারি চাঁদপুরে সিনেমাটির শুটিং হওয়ার কথা।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

চাঁদপুর জেলা কওমি যুব সংগঠনের সভাপতি মাওলানা মো. আবুল হাসানাতের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মুফতি নূরে আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা কওমি সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম।

তিনি বলেন, কামান্ডো ছবির ট্রেলারে ইসলামকে খাট করা হয়েছে। একই সঙ্গে সুন্নতি পোশাককে অবমাননা করা হয়েছে। ইসলাম এবং ইসলামের চেতনার প্রতীক কালেমা খচিত পতাকাকে হেয় করা হয়েছে। কালেমার পতাকা সন্ত্রাসী প্রতীক হিসেবে দেখানো হয়েছে। ভারতীয় অভিনেতা দেব তার অভিনয়ের মাধ্যমে মুসলমানদের জঙ্গি হিসেবে সেখানে বোঝাতে চেয়েছেন। বাংলাদেশের ৯২ ভাগ মুসলমান এ ধরনের সিনেমা মেনে নিতে পারে না।

সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসেন, সহ-সভাপতি মাওলানা মুফতি শাহাদাৎ হোসেন কাশেমী, মাওলানা নুরুল আমিন জিহাদী, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ-সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, মুফতি তারেক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আশেক এলাহী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। তারা এ ধরনের বিতর্কিত ছবির শুটিং চাঁদপুরের হতে দেবেন না বলেও জানান।

তারা বলেন, শাপলা মিডিয়ার সত্ত্বাধিকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান চাঁদপুরের সন্তান। তিনি হয়তো না বুঝে ছবিতে এ ধরনের বিষয় দেখিয়েছেন। তাই তার প্রতি আহ্বান, আপনি ইসলাম অবমাননাকারী ছবির শুটিং অবিলম্বে বন্ধ করুন। ইসলাম কোনোভাবেই জঙ্গিবাদকে প্রশ্রয় ও লালন করে না। কিন্তু অনেকেই সিনেমার মাধ্যমে জঙ্গিবাদকে ইসলামের সঙ্গে জড়িয়ে দিচ্ছেন, যা কোনোভাবেই ধর্মপ্রাণ মুসলাম মেনে নেবে না।

ধর্ম অবমাননার অভিযোগে সরিয়ে ফেলা হয়েছে ‘কমান্ডো’র টিজার বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ তারেক খান ও ইসলামী সংগীত পরিবেশন করেন আবু সাঈদ।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ কমান্ড ছবির শুটিং বন্ধে চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ