শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

জোরপূর্বক ধর্ষণে ভাবী অন্ত:সত্বা : আসামী গ্রেফতার

আফাজ উদ্দিন মানিক / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

কচুয়ায় ধর্ষণ মামলার আসামী হাফেজ মেহেদী হাসানকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। শনিবার দুপুরে কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর থানার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত হাফেজ মেহেদী হাসান উপজেলার হাসিমপুর গ্রামের গোলাম মাওলার ছেলে।

মামলার বিবরনে জানা যায়, গোলাম মাওলার ছেলে আজিম ইসলামিক শরীয়ত মোতাবেক উপজেলার কহলথুড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে আফরিন জাহান রীনির সাথে ২০১৯ সালের ৩০জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কিছুদিন পর আজিম সৌদি আরব চলে যায়। আজিমের অবর্তমানে ২০২২ সালের ২০ এপ্রিল রাত ৮টার দিকে রীনিকে বসতঘরের ২য় তলায় নিয়ে হাফেজ মেহেদী হাসান জোরপূর্বক ধর্ষণ করে। এতে রীনি অন্ত:সত্ত¡া হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মেহেদী হাসান এলাকা থেকে গা ঢাকা দেয়।

এ নিয়ে এলাকায় সালিশ বৈঠক বসেও কোনো সুরাহ না হলে রীনি চাঁদপুরের বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিজ্ঞ আদালত মামলাটি কচুয়া থানায় প্রেরণ করলে মামলাটি চলতি বছরের ৪ ফেব্রুয়ারি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পায় কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার। দেবর কর্তৃক জোরপূর্বক ধর্ষণের শিকার হয়ে অন্ত:সত্তা হওয়ার এই ঘটনায় এলাকার লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী ধর্ষক হাফেজ মেহেদী হাসানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ