শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

বঙ্গমাতা’র ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর মহিলা কলেজ আলোচনা সভা

চাঁদপুর প্রতিনিধি / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
চাঁদপুর সরকারি মহিলা কলেজ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে দুপুর ১২:৩০ টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জীবনীভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করে একাদশ শ্রেণির ছাত্রী নাহিদা আক্তার এবং পবিত্র গীতা থেকে পাঠ করে প্রাপ্তী রানী।

সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান আলোচনায় অংশগ্রহণ করে বলেন যে, ইতিহাসে বেগম ফজিলাতুন নেছা মুজিব কেবল একজন সাবেক রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নন, বাঙ্গালীর মুক্তি সংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙ্গালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর দৃঢ়চেতনাকে আরো শাণিত করেছিলেন এই মহিয়সী নারী। প্রত্যেক বাঙ্গালির হৃদয়ের মনিকোঠায় ধ্রুবতারার মতো জ্বলজ্বলে থাকবে বঙ্গমাতার অবদান। তাঁর জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশ প্রেমে উদ্বুদ্ধ হবে।

সভায় শিক্ষকবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়জুর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গোলাম রিদওয়ান। এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নুরাইয়া নবনী, তাসমিয়া আহমেদ সামিয়া, মাহিন, ফাতেমা আক্তার, তামান্না আক্তার, নাহিদা আক্তার, জান্নাতুল মাওয়া, তাছলিমা আক্তার ইতি ও নূর হালিজা তৃষা। উক্ত সভায় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ