শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

চাঁদপুরে লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ এক জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড

মো: ইসহাক হোসাইন / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি বন্ধন -৫’ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ এক জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার (০৫ আগস্ট ২০২৩) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১ টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে আসা পটুয়াখালীর কালাইঘাট গামী যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি বন্ধন -৫’থেকে মেঘনা নদীতে পড়ে মো:মূশরীন ইসলাম হৃদয় নামের একজন নিখোঁজ হয়। লঞ্চ কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট হাইমচরকে অবহিত করে। আউটপোস্ট হাইমচর কর্তৃক সার্চ এ্যান্ড রেসকিউ অপারেশন্স পরিচালনা করে শনিবার রাত আনুমানিক সাড়ে ৩ টায় নদী থেকে নিখোঁজ মো: মূশরীন ইসলাম হৃদয় কে জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তিকে কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান পরবর্তী তাকে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ