শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

আ.লীগের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরুন: প্রধানমন্ত্রী

দর্পণ ডেস্ক / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত সাড়ে ১৪ বছরের সার্বিক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ প্রতিটি খাতে দেশের সার্বিক আর্থ-সামাজিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরুন।’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে তার সরকারি বাসভবন গণভবনে সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন এসব কথা জানান।

প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ তার দলের নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের সেবা করার আহ্বান জানান। বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো যেকোনো দুর্যোগে সর্বদা জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি করোনাভাইরাস মহামারি চলাকালে কৃষকদের ধান কেটে দিয়ে এবং অসহায় মানুষের দোরগোড়ায় খাদ্য পৌঁছে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘জনগণের যেকোনো বিপদে তাদের পাশে দাঁড়ান।’

এ উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যিনি স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।এ সময় ভারপ্রাপ্ত থেকে সভাপতি হিসেবে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ দায়িত্ব পান গাজী মেসবাউল হোসেন সাচ্চু। সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু অনুষ্ঠানটি সঞ্চালন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ