শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

জেলা পরিষদের পক্ষ থেকে মতলবে সেলাই মেশিন বিতরণ

মতলব প্রতিনিধি / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩

 চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে এবং জেলা পরিষদের সংরক্ষিত ২নং ওয়ার্ডের সদস্য (মতলব উত্তর মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা) তাছলিমা আক্তার আখির তত্বাবধানে গত ১৮ জুন বেলা ১১ টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভুমি তাসনিম আক্তারের সভাপতিত্বে ও বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর ২ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল্লাহ সৌরভ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য তাছলিমা আক্তার আখি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু,খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর,,সাধারন সম্পাদক নজরুল ঢালী,যুবলীগ নেতা জহির সরকার, জহিরুল ইসলাম আলেক, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির হাজরা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান মৃধা,কামরুল হাসান রিয়াদ ( বাবু), সবুজ সরকারসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মতলব পৌরসভার গরীব অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ