শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মৃত্যু

মোসাদ্দেক জুয়েল / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুর ১ টায় এ দূর্ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই বাড়ির মৃত মোঃ শাহজাহান ভূঁইয়ার পুত্র আবদুর রহমান ফাহিম (৭) ঘরের অদুরে টিউবওয়েলের সাথে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। বড়বোন ফাহিমা আক্তার তাকে বাঁচতে এগিয়ে আসলে সেও ওই তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান তাদের মৃত ঘোষণা করেন।

ওই বাড়ির বাসিন্দা মোঃ মোরশেদ হেলালী ভুঁইয়া জানান, ফাহিম বিদ্যুতের তারে জড়ালে ফাহিমা তাকে উদ্ধার করতে এসে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ফাহিম শারিরীক প্রতিবন্ধী ও ফাহিমা বুদ্ধি প্রতিবন্ধী ছিল। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে পড়তো। তাদের অপর ভাই আজিজ ফাহাদও (২৩) শারীরিক প্রতিবন্ধী।
পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন জানান, শিশু দুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান জানান, আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পেয়েছি। তাদের পরিবার জানিয়েছে তারা বিদ্যুতায়িত হয়েছে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ