শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

হাজীগঞ্জে দুই কাউন্সিলরের মনোনয়ন বাতিল

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭৪ জন প্রার্থীর মধ্যে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো.শাহজালাল রুবেল ও ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সৈয়দ আলী আজ্জম বৃত্তির মনোনয়ন ফরম বাতিল করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।

রোববার (৩ জানুয়ারি) মনোনয়ন ফরম বাছাইকালে তিনি ওই প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করেন।

শাহজালাল একজন ব্যাংক গ্রাহকের ঋণের জিম্মাদার ছিলেন। তিনি ঋণ খেলাপী হওয়ায় জিম্মাদার হিসেবে শাহজালালের মনোনয়ন ফরম বাতিল করেন রিটানিং অফিসার।

এদিন নৌকার প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চুর মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করেন রিটানিং অফিসার।

অপরদিকে নির্বাচনী প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া সৈয়দ আলী আজ্জম বৃত্তির মনোনয়ন ফরম বাতিল করেন এই কর্মকর্তা।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪টি ওয়ার্ডে ১৫ জন প্রার্থী এবং ১২টি ওয়ার্ডের ৫৭ জনের মধ্য ৫৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়পত্র বৈধ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান, পৌরসভার সচিব মুহাম্মদ নূর আজম বিন শরীফ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ