শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

আন্দোলন করতে চাইলে বিএনপির প্রধান নেতৃত্ব পরিবর্তন আনা দরকার : হানিফ

দর্পণ ডেস্ক / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
মাহবুব উল আলম হানিফ । (ফাইল ফটো)

বিএনপিতে যোগ‌্য নেতা দরকার বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। দলটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন করতে চাইলে বিএনপির প্রধান নেতৃত্ব পরিবর্তন আনা দরকার।’

রোববার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বিশ্বশান্তি ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ’ আয়োজিত ‘বঙ্গবন্ধুর দর্শন শক্তি ও নম্রতা সমন্বয়’ শীর্ষক এক সেমিনারে হানিফ এসব কথা বলেন ।

হানিফ বলেন, ‘আন্দোলন করলে আওয়ামী লীগের কাছ থেকে আন্দোলন শিখে তারপর বিএনপি আন্দোলন করুক।’ তিনি বলেন, ‘বিএনপি অগণতান্ত্রিক পন্থায় সৃষ্টি হয়েছে। এই দলের মুখে গণতন্ত্রের কথা মানাই না।’

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে হানিফ বলেন, ‘যখন ক্ষমতায় ছিলেন, তখন কোন গণতন্ত্র মেনেছেন আপনারা? বরং শেখ হাসিনাকে হত্যা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছেন। আপনাদের কাছে জানতে চাই, এটা গণতন্ত্রের কোন সংজ্ঞার মধ্যে পড়ে?’

স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু ত্যাগ স্বীকারের স্মৃতিচারণ করে হানিফ বলেন, ‘তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি বারবার কারাবরণ করেছেন। বঙ্গবন্ধু যেমন কোমল মনের মানুষ ছিলেন, তেমনই ছিলেন দৃঢ়চেতাও। আর তার মনোবল সবসময়ই ছিল অটুট।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফণীন্দ্র সরকার, বিশ্ববিদ‌্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান, ব্যরিস্টার তৌফিকুর রহমান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ