শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহী করে গড়ে তুলতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী 

সুমন আহমেদ / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ির হাজী মোঃ ছিদ্দুকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২৯ তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে চার টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার  বিতরণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি শান্তাজ আহমেদের সভাপতিত্বে এবং আজিজুল হক মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজি গভর্নেন্স ইনোভেশন ইউনিট ড. আব্দুল লতিফ সরকার,
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, স্কুলে প্রধান শিক্ষক আলাউদ্দিন মিয়াজী, ইঞ্জিনিয়ার জুলহাস মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহী করে গড়ে তুলতে হবে। কেননা, শিক্ষার্থীদের শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই।
এ বিষয়ে তিনি আরো বলেন,  ক্রীড়া উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অর্থ বরাদ্দ দিয়ে স্টেডিয়াম নির্মাণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। আর এতে করে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বের হয়ে আসছে দক্ষ খেলোয়াড়।


এই ক্যাটাগরির আরো সংবাদ