শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

মতলবে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মতলব প্রতিনিধি / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। দিগন্তজোড়া ফসলের মাঠ হলুদ হলুদে সয়লাব। মাঘের হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষা ফুল। সরিষা ফুলের রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনে উপজেলার কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের ঝিলিক।
সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছেন উপজেলার কৃষক। মৌসুমি সরিষা চাষ লাভজনক হওয়ায় চলতি মৌসুমে আবাদে মনোযোগ দিয়েছেন উপজেলার কৃষকরা। এখানকার কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি বারি সরিষা-৪, ৯, ১৪ ও ১৫, বিনা-৪ ও ১১, টরি-৭, এসএম-৭৫ সরিষার আবাদ করে লাভের মুখ দেখছেন।
কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর সরিষার আবাদ হয়েছিল ৬৪০ হেক্টরে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজারে সয়াবিন তেলের দাম বেশি হওয়ায় সরিষার আবাদ বেশি হয়েছে। সরিষা একটি লাভজনক ফসল, কৃষক সরিষা চাষে সফলতাও পেয়েছেন। তাই তাদের সব সময় সহযোগিতা করা হচ্ছে।
এ উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ছেংগারচর পৌর এলাকায় কৃষকরা সরিষার চাষ করেছেন। সরকারের কৃষিবান্ধব নানা পদক্ষেপের কারণে বর্তমানে এই অঞ্চলের জমিতে চাষ হচ্ছে তিন ফসল। আমন কাটার পর পরে থাকা জমিগুলোতে আবাদ হচ্ছে সরিষা। এতে লাভবান হচ্ছেন কৃষক।
গত বছরও সরিষার বাম্পার ফলন হয়েছিল। সেই সঙ্গে বাজারে দামও ছিল সন্তোষজনক। এবারো ভালো ফলনের আশা করছেন কৃষক। বাড়তি ফসল হিসেবে সরিষা চাষে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি এলাকাতেই কর্মস্থান হয়েছে কৃষি শ্রমিকদের।
উপজেলার গজরা ইউনিয়নে মালাইরকান্দী গ্রামে ২ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন কৃষক আশাদ বেপারী (৬০)। তিনি বলেন, আগে ধান কাটার পর জমি ফেলে রাখতাম। এখন ফেলে না রেখে সরিষা চাষ করছি। এতে বাড়তি আয় হচ্ছে। সরিষা বিক্রির টাকা দিয়ে চলতি মৌসুমে ধান আবাদ করব।
একই গ্রামের কৃষক গোলাম মোস্তফা (৫০) বলেন, সরিষা চাষে খরচ কম। অন্য ফসলের তুলনায় ফলনও ভালো হয়। অন্য সময়ে সরিষা ঘরে তোলা যায়। সরিষা চাষে আমি বেশ লাভবান হয়েছি।
আরেক সরিষা চাষি জাহানে আলম (৪৫) জানান, প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতি না হলে এবারে সরিষার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। সরিষা তার জমির দ্বিতীয় ফসল। সরিষা তোলার পর বোরো চারা রোপণ করবেন।
কৃষিসংশ্লিষ্টরা বলেন, উপজেলায় ভোজ্যতেলের জোগান দিতে এবং আমদানি নির্ভরশীলতা কমাতে সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করতে আমরা কৃষকদের উৎসাহ দিয়ে যাচ্ছি। ১ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে দেশি-বিদেশি বিভিন্ন জাতের সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ থেকে প্রায় দুই লাখ টাকার উন্নত জাতের সরিষার বীজ কৃষকদের কিনে দেয়া হয়েছে। এছাড়া সরিষার রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য কৃষকদের পরামর্শসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করে যাচ্ছি।
তিনি বলেন, চলতি মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার আবাদ থেকে কৃষকরা ভালো মুনাফা করতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ