শিরোনাম
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নির্বাচন এলেই অভিযোগের বাক্স খোলে বিএনপি : তথ্যমন্ত্রী

দর্পণ রিপোর্ট / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে কোনো নির্বাচন এলেই অভিযোগের বাক্স খোলে বিএনপি। আর তাদের প্রার্থী কোথাও জয় পেলেই তাদের মুখ বন্ধ হয়ে যায়।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন এলেই বিএনপি অভিযোগের বাক্স খুলে বসে, এটা তাদের চিরচারিত নিয়ম। অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচনে তারা জয়লাভ করেছে, জয়লাভ করার আগ মুহূর্ত পর্যন্ত নানা অভিযোগ দিয়েছে, যেইমাত্র জয়লাভ করেছে তাদের মুখটা বন্ধ হয়ে গেছে। সুতরাং নির্বাচন আসলে অভিযোগের বাক্স খুলে বসা বিএনপির অভ্যাসগত কারণ।

ড. হাছান বলেন, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের প্রার্থী, এজেন্ট ও দলীয় নেতাকর্মীদের বাসায় গিয়ে এখন থেকে পুলিশ হয়রানি করছে এবং সরকারি দল প্রভাব খাটানোর চেষ্টা করছে। অথচ জনগণের দৃষ্টিতে নির্বাচন কমিশন সঠিকভাবেই তাদের দায়িত্ব পালনের চেষ্টা করছে। দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএমে হবে, সুতরাং প্রযুক্তিনির্ভর অন্যান্য নির্বাচনগুলো যেমন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে হচ্ছে, এখানেও সেভাবে নির্বাচন হবে উল্লেখ করেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন নিয়ে পাকিস্তানে দীর্ঘশ্বাস, ভারতের মিডিয়ায় ব্যাপক আলোচনা, দেশ ও সমগ্র বিশ্বব্যাপী প্রশংসা হলেও দেশে একটি পক্ষ কখনও প্রশংসা করতে পারে না। বিএনপি নেতৃবৃন্দ এবং কিছু কিছু বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ব্যক্তি সরকারের উন্নয়নের প্রশংসা করতে পারেন না।

সেই কিছু কিছু বুদ্ধিজীবীদের বুদ্ধি আছে, কিন্তু আমাদের সরকার সম্পর্কে বলার সময় তাদের বুদ্ধি কেন লোপ পায় সেটি বুঝতে পারি না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা যেভাবে কথা বলেন, তাতে মনে হয়, দেশে যে এত উন্নয়ন হয়েছে সেটি তারা দেখতে পান না, চোখ থাকতেও তারা অন্ধ। নতুন বছরে আমাদের প্রত্যাশা থাকবে, তাদের চোখটা অন্ধের মতো কাজ করবে না, চোখ খুলে তারা এসব বিষয় দেখবে, এটিই হচ্ছে জনগণের প্রত্যাশা।

চট্টগ্রামের উন্নয়ন নিয়ে তথ্যমন্ত্রী এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চট্টগ্রামের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। এক বিলিয়ন ডলার সমপরিমাণ টাকায় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, আউটার রিং রোডের সঙ্গে সংযোগ সড়কগুলোর পরিকল্পনা, উপমহাদেশে প্রথম নদীর তলদেশ দিয়ে টানেল রোড কর্ণফুলী টানেল, চট্টগ্রামে বে-টার্মিনাল, চট্টগ্রাম পোর্ট কানেক্টিং রোড নির্মাণ তারই সাক্ষ্যবাহী।

এদিন পাহাড়তলী হর্স শো’র লেকও পরিদর্শন করেন তথ্যমন্ত্রী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ