শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁদপুর প্রতিনিধি / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কেককাটা, বেলুন উড়ানো, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জানুয়ারি)  সকাল ১০টার দিকে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন। তিনি বলেন, মাদকের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সুস্থ স্বাভাবিক প্রজন্ম তৈরি করতে মাদক প্রধান বাঁধা। আপনারা সকলে সক্রিয়ভাবে সহযোগিতা করলে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ হবেই।

তিনি আরও বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মাদকদ্রব্য ব্যবহার রোধে কাজ করতে হবে। চাঁদপুরে মাদকদ্রব্য অধিদপ্তর বেশ তথপরতার সহিত কাজ করে যাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন অভিযানের মধ্য দিয়ে মাদক কারবারি ও ব্যবহারকারীদের ধরা হচ্ছে।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক একেএম দিদার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুুলিশ সুপার কাজী আব্দুর রহিম।

এ সময়  উপস্থিত ছিলেন। সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ইলিয়াস উল্লাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ


এই ক্যাটাগরির আরো সংবাদ