শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

মুক্তিযোদ্ধাদের মেট্রো রেলে ভাড়া লাগবে না: মায়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

আমার মুক্তিযোদ্ধাদের মেট্রোরেলে ভাড়া লাগবে না, তারা ফ্রিতে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

বৃহস্পতিবার দুপুরে (২৯ ডিসেম্বর) জেলা পরিষদ প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মিলনমেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন। জিয়া এবং এরশাদ সরকার মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেন এবং অবহেলা করেছেন।

চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, চাঁদপুর জেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিয়া জাহাঙ্গীর আলম, জেলা বার কাউন্সিলের সাবেক সভাপতি এ্যাড, জহিরুল ইসলাম সহ আর ও বিশেষ অতিথি বৃন্দ বক্তব্য রাখেন। পরে জেলার ৪০০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মতলব পৌর সভার প্রথম ও সাবেক চেয়ারম্যান এবং স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন কারী নুরুল ইসলাম নুরুসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযুদ্ধাবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ