শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর

চাঁদপুর প্রতিনিধি / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেলের চেইনে বোরকা পেঁচিয়ে আরিফা আহনাফ জান্নাত (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের জাফরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাত ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দায়চারা এলাকার বালিচাটিয়া গ্রামের আলী আব্বাস পাটওয়ারীর মেয়ে। তিনি ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, বন্ধু খলিলুর রহমান (২৬) ফরিদঞ্জ পৌরসভার উত্তর কেরোয়া এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি ফেনী জেলায় আনসার সদস্য হিসেবে চাকরি করেন। এক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনের পরিচয় হয়।

পাইকপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, জান্নাত তার বন্ধু খলিলুর রহমানের সঙ্গে ফরিদগঞ্জের বাড়ি থেকে মোটরসাইকেলে হাজীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর হয়ে রওয়ানা হন। রাস্তায় অসতর্কতার কারণে মোটরসাইকেলের চেইনের সঙ্গে জান্নাতের বোরকার নিচের অংশ পেঁচিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন জান্নাত। প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর খলিল তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, মোটরসাইকেলের চেইনের সঙ্গে বোরকা পেঁচিয়ে জান্নাতের মৃত্যু হয়। নিহত জান্নাত ও তার বন্ধু খলিলুর রহমানের অভিভাবকরা রাতে থানায় এসেছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ