শিরোনাম
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

রাতে সন্তান প্রসব, সকালে পরীক্ষা কেন্দ্রে হাজির এইচএসসি পরীক্ষার্থী

সুমন আহমেদ / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

চাঁদপুরের মতলব উত্তরে এইচএসসি পরীক্ষার্থী রাতে সন্তান প্রসব করে সকালেই পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিয়েছেন। সেই এইচএসসি পরীক্ষার্থীর নাম বর্ষা আক্তার। তিনি চাঁদপুর
জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের মৃত্যু.সেলিম শেখের কন্যা ও স্থানীয় ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী।
ওই কলেজের (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল মো.ইয়াছিন ঢালী জানান,এ বছরের এইচ এসসি পরীক্ষায় ছেংগারচর ডিগ্রি কলেজের ছাত্রী বর্ষা (জীববিজ্ঞান প্রথম পত্র) পরিক্ষার আগের দিন সোমবার (২৮ নভেম্বর) রাতে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। বর্ষা আক্তার বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী বলেও উল্লেখ করেন (ভারপ্রাপ্ত প্রিন্সিপাল) মো.ইয়াছিন ঢালী।
বর্ষা আক্তারের মা হাসু বেগম জানান, এক বছর আগে ছেংগারচর পৌরসভার কেশাইরকান্দী গ্রামের মৃত্যু.কাসেম মোল্লার ছেলে মো.আল আমিন মোল্লার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় বর্ষার।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে ছেংগারচর বাজার জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে।মেয়ের নাম রাখা হয়েছে আলিফা। হাসিনা পড়া-লেখায় অত্যন্ত মেধাবী ও আন্তরিক। তাই সে রাতে বাচ্চা প্রসব করে অনেক কষ্ট করে হলেও সকালে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গেছে।
বর্ষা আক্তারের স্বামী মো.আল আমিন মোল্লা জানান, লেখাপড়ার প্রতি বর্ষার এমন আগ্রহ দেখে আমরা মুগ্ধ হয়েছি। সামনের দিনে তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করব।


এই ক্যাটাগরির আরো সংবাদ