শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শাহরাস্তিতে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর কলেজ পরিদর্শন

মোসাদ্দেক হোসেন , শাহরাস্তি (চাঁদপুর) / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
হাসমতেন্নেচ্ছা হাসু সাইন্স এন্ড টেকনোলজি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান পরিদর্শন করছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রস্তাবিত হাসমতেন্নেচ্ছা হাসু সাইন্স এন্ড টেকনোলজি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান পরিদর্শন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির চেড়িয়ারা গ্রামের মজুমদার বাড়ি সংলগ্ন স্থানে কলেজ প্রাঙ্গণটি পরিদর্শন করেন তিনি।

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী কলেজটির স্থান পরিদর্শনকালে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, স্বাধীনতাকালীন যুদ্ধের সময় আমি এই জনপদে এসেছিলাম। তখন এটি প্রত্যন্ত গ্রাম ছিল। আজ সময়ের প্রেক্ষাপটে স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির উদ্যোগে এ শাহরাস্তিতে অনেক উন্নয়ন হয়েছে।

একসময় আমি এই বীর মুক্তিযোদ্ধাসহ দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছিলাম। ওই ধারাবাহিকতায় এই কলেজটি স্থানীয় সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমকে দিয়ে উদ্বোধন করলে তখন আপনারা চাইলে আমিও এসে শরিক হবো।

এছাড়া এই জনপদে মরহুম ড. এম এ সাত্তার ও ড. এলেন সাত্তার এ উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে নারী শিক্ষা কার্যক্রম অনেক অবদান রেখেছিলেন।তিনি তার বক্তব্য আরো বলেন,বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী বেকার সমস্যা সমাধানে গ্রামে গঞ্জে ভোকেশনাল কারিগরি স্কুল কলেজ বেশী বেশী প্রতিষ্ঠা করার জন্যে সরকারের পাশাপাশি ধনবানদের এগিয়ে আসার আহবান জানান।

অত্র গ্রামের মজুমদার বাড়ীটি স্বাধিনতার সময় ডাকাতিয়া নদীর দক্ষিণ এলাকাসহ লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলাসহ মুক্তিযোদ্ধাদের বড় ক্যাম্প ছিল। চাঁদপুর ও লক্ষীপুর জেলার এ মুক্তিযোদ্ধারা এ ক্যাম্পকে সরকারীভাবে এ স্থানকে ঐতিহাসিকভাবে সৃক্রীতি দেওয়া সময়ের দাবী বলে তিনি মন্তব্য করেন।

ওই সময় স্বাধীনতার যুদ্ধের শেষের দিকে পুরো মজুমদার বাড়ীটা পাকবাহিনী জ্বালিয়ে দেয়। ওই সত্যটা স্থানীয় জনসাধারণ ও দেশবাসি জানতে পারবে। তাদের কোন সন্তানরা মুক্তি সংগ্রামে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল ও জীবন দান করেছিল।

কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শামসুল হক মজুমদারের সভাপতিত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের গনমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় এসময় অতিথিরা বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রেদোয়ান হোসেন সেন্টু, গণস্বাস্থ্যের ডাঃ রৌশন জাহান পিংকি, প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ন সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ