শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

চাঁদপুরে বিভিন্ন পূজা মন্ডপে সুজিত রায় নন্দির নগদ অর্থ ও বস্ত্র বিতরন

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

চাঁদপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মহা অস্টমীতে সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি নগদ অর্থ ও বস্ত্র বিতরন করেছেন।


সোমবার সকালে শহরের বড় স্টেশান এলাকার শ্রী শ্রী মহাবীর ও রাধাকৃষ্ণ মন্দিরে নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়। পরে সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের ডাসাদী বড় সূত্রধর বাড়ি দূর্গা মন্দিরে ও বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী কমলকৃষ্ণ সরকার বাড়ি দূর্গা মন্দিরে বস্ত্র বিতরন করা হয়।


বস্ত্র বিতরন কালে সুজিত রায় নন্দি বলেন, যারা মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখল করতে চায়,তাদের প্রতিহত করতে হবে। ধর্মীয় বিষয়ে কারো সাথে আপোষ নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতীর মডেল রাষ্ট্র। কোন অসুভ শক্তি যেন মাথা চাঁড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। অসুরের হাত থেকে সমাজ রাষ্ট্রকে রক্ষা করতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার।


এসময় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী মহাবীর ও রাধাকৃষ্ণ মন্দিরে সভাপতি গোপাল চক্রবর্তি,সাধারন সম্পাদক সুধির হরিজন,ডাসাদী বড় সূত্রধর বাড়ি দূর্গা মন্দিরে সভাপতি লক্ষন চন্দ্র সূত্রধর,সাধারন সম্পাদক বাবুল চন্দ্র সূত্রধর,দামোদরদি কমলকৃষ্ণ সরকার বাড়ি দূর্গা মন্দিরে সভাপতি রাজেশ শ্যাম মজুমদার,সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র,সিনিয়র সহ সভাপতি লক্ষন চন্দ্র,সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ শরীফ আহমেদ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন মজুমদার, টুটন মজুমদার প্রমুখ। বিকেলে তিনি শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ