শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

মিয়ানমার সীমান্তের ঘটনা কূটনীতিকদের জানালো সরকার

দর্পণ ডেস্ক / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের কাছে মিয়ানমার সীমান্তের ঘটনা তুলে ধরেছে সরকার।  

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকার কূটনীতিকদের ব্রিফিং করা হয়।

ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সদের ব্রিফিং করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যডমিরাল (অব.) খুরশেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, ভারত, রাশিয়া প্রভৃতি দেশের কূটনীতিকরা।

কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যডমিরাল (অব.) খুরশেদ আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা সীমান্তের পরিস্থিতি কূটনীতিকদের জানিয়েছি।”

তিনি বলেন, “মিয়ানমারের গোলা এসে আমাদের এখানে এসে পড়বে। আমাদের জানমালের ক্ষতি করবে। আমাদের লোকরা ধান ক্ষেতে যেতে পারবে না। গরু-বাছুর নিয়ে বাইরে যেতে পারবে না। এটা তো চলতে দেওয়া যায় না। সে কারণে আমরা কূটনীতিকদের জানিয়েছি- মিয়ানমার এ অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করে যেন কোনো ধরণের ফায়দা লুটতে না পারে।”

খুরশেদ আলম বলেন, “কূটনীতিকরা আমাদের অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বিষয়টি তাদের ক্যাপিটালে অবহিত করবেন বলেও জানিয়েছেন।”

ব্রিফিংয়ে সম্প্রতি মিয়ানমার সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে ভারী কামানের গোলা এবং মর্টার শেল নিক্ষেপের ঘটনা তুলে ধরা হয়। একই সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতকে এ ঘটনায় তলবের বিষয়টিও জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ