শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

হাজীগঞ্জে ১২৭ বস্তা পলিথিন জব্দ ও জরিমানা

মোসাদ্দেক হোসেন / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ হকার্স মার্কেটের নিলয় প্যাকেজিং হাউজের তালা ভেঙ্গে ১১ বস্তা পলিথিন ও ১০ হাজার টাকা জরিমানা এবং একই সাথে নয়ন প্যাকেজিং এর গোডাউন থেকে ১১৬ বস্তা পলিথিন জব্দ করা হয়। সেই সাথে এ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ১২৭ বস্তা পলিথিন দুই ট্রাকে ভরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অবৈধ মালামাল চাঁদপুর অফিসে নিয়ে যায়।

ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নানসহ হাজীগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, আমরা সব সময় নিষিদ্ধ মালামালের বিষয়ে অভিযান পরিচালনা করে থাকি।

পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে দুইটি প্রতিষ্ঠান থেকে ব্যাপক নিষিদ্ধ পলিথিন জব্দ করি, সেই সাথে ২৫ হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করেছি। আমাদের এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ