শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সারা শরীরে ব্যথা-যন্ত্রণা? কী কারণে হয় এমন?

লাইফস্টাইল ডেস্ক / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গায়ে ব্যথার সমস্যা সাধারণ সমস্যা হলেও এর পিছনে অন্য অসুখের কারণও লুকিয়ে থাকতে পারে।

নানা কারণে শরীরে ব্যথা যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে। ক্লান্তি, পরিশ্রম কিংবা নানা অসুখের কারণেও গায়ে ব্যথা হতে পারে। অনেকক্ষেত্রে আবার অত্যধিক শরীরচর্চার কারণেও এই সমস্যা দেখা দেয়। তবে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গায়ে ব্যথার সমস্যা সাধারণ সমস্যা হলেও এর পিছনে অন্য অসুখের কারণও লুকিয়ে থাকতে পারে। তাই অত্যধিক গায়ে ব্যথা  হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

গায়ে ব্যথার লক্ষণ-
১. শরীরের নানা অংশে প্রবল ব্যথা, যন্ত্রণা।
২. দুর্বলভাব। কোনও কাজ করতে না ইচ্ছে না হওয়া।
৩. মাথা ঘোরা, ক্লান্তি, অবসাদ এর অন্যতম লক্ষণ।
৪. গায়ে ব্যথার কারণে শরীরের তাপমাত্রাতেও হেরফের দেখা দিতে পারে।
৫. জ্বর জ্বরভাব দেখা দিতে পারে।

গায়ে ব্যথার সম্ভাব্য কারণ-
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সারাদিনের ক্লান্তির কারণে হাতে, পায়ে, পিঠে, কাঁধে ব্যথা হতে পারে। সাধারণত ক্লান্তি দূর হলে গায়ে ব্যথার সমস্যাও দূর হয়। এর জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। তাদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম জরুরি। ঘুম কম হলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলেও ক্লান্তি দেখা দেয়। আর তা থেকে হতে পারে সারা শরীরে ব্যথা যন্ত্রণা। তবে, অত্যধিক এবং নাগাড়ে ব্যথা যন্ত্রণা হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।

২. গরমকালে শরীরে ঘাম বসে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে ঠান্ডা লাগা, সর্দি, জ্বরের লক্ষণ দেখা দেয়। জ্বরভাব থাকলেও গায়ে ব্যথা হয়।

৩. থাইরয়েডের সমস্যা থাকলে, লিভারের সমস্যা থাকলে, জটিল কোনও রোগে দীর্ঘদিন ভুগলে, কিডনির সমস্যায় ভুগলে কিংবা কোনওপ্রকার ইনফেকশনের কারণেও গায়ে ব্যথা হতে পারে।

৪. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে সারাদিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। ঘুম কম হলেও নানা সমস্যা দেখা দেয়।

৫. গরমকালে শরীরে জলের চাহিদা বেশি থাকে। ডিহাইড্রেশন দেখা দিলেও এই সমস্ত সমস্যা দেখা দেয়।

সূত্র: এবিপি আনন্দ


এই ক্যাটাগরির আরো সংবাদ