শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ভারতের বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল

মোঃ মহসিন মিয়া / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২

হাইমচরে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ও আয়শা (রাঃ) কে নিয়ে ভারতের বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কাটাখালীবাসীর আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।প্রতিবাদ মিছিলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি চেয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় উপজেলার প্রাণকেন্দ্র।
শুক্রবার বাদ জুম্মা (২৪ জুন) হাইমচর উপজেলা কাটাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কেন্দ্রীয় মসজিদ মোড় এসে প্রতিবাদ সমাবেশে রূপ ন্যায়। এতে খতিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিবাদী বক্তব্য উপস্থাপন করেন।
বক্তারা বলেন- ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন শোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছে। সেই সাথে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেছে। বিশ্ব নবীর শানে কটুক্তি ও বিতর্কিত মন্তব্যের জন্য ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
তারা বলেন- এই ধরনের ‘ইসলামভীতিপূর্ণ’ মন্তব্যের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তা মানবাধিকার রক্ষায় গুরুতর বিপদ তৈরি এবং অত্যধিক কুসংস্কারসহ প্রান্তিকতার দিকে নিয়ে যেতে পারে। যা সহিংসতা ও ঘৃণার চক্র তৈরি করবে। তাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এই হাইমচর থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কটুক্তিকারী দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবী করছি।
তারা বলেন- অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়। তবে বিশ্বের মুসলিম দেশগুলো ভারতকে ঘৃণার সাথে বয়কট করবে। ভারতের সকল পণ্য বয়কট করবে। মুসলিম দেশগুলো থেকে ভারতীয় নাগরিকদের তাড়িয়ে দেওয়া হবে। সর্বোচ্চ কর্মসূচি ঘোষণার মাধ্যমে ভারত অভিমুখে লংমার্চ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কাটাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নাজিম উদ্দিন, হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন আখন্দ, উপজেলা প্রেসক্লাব সহ সভাপতি মোঃ মহসিন মিয়া, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সহ রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের ঈমানদার তৌহিদী জনতা।


এই ক্যাটাগরির আরো সংবাদ