শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

আবারো টেস্ট নেতৃত্বে সাকিব!

স্পোর্টস ডেস্ক / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে সিঙ্গাপুর গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের। কিন্তু সেটা না করে সরাসরি দেশেই ফিরেছেন টাইগারদের সাবেক এই দলপতি।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে শ্রীলঙ্কা। স্বাস্থ্য পরীক্ষার জন্য সেদিন রাতেই সিঙ্গাপুরের বিমানে চড়েন সাকিব। চারদিন পর মঙ্গলবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই অলরাউন্ডার।

বিসিবির লজিস্টিক কর্মকর্তা ওয়াসিম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

শুরুতে জানা যায় যে, সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাবেন সাকিব। এরপর সেখান থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে তিন ধাপে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমাবে লাল সবুজের দল।

গুঞ্জন আছে, যুক্তরাষ্ট্র না গিয়ে দেশে ফেরার পেছনে অন্য কারণ আছে সাকিবের। টেস্টের নেতৃত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথে আলোচনায় বসবেন তিনি।

বিভিন্ন সূত্রের দাবি, মোমিনুল হক সৌরভকে সরিয়ে সাকিব আল হাসানকেই টেস্টের অধিনায়ক করতে চাইছে বিসিবি। এই বিষয়ে নাকি সম্মতিও দিয়েছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।


এই ক্যাটাগরির আরো সংবাদ