শিরোনাম
মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

হাইমচরে মাদক অভিযানে হামলায় ৩ পুলিশ আহত, ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

চাঁদপুর হাইমচরে মাদক ব্যবসায়ীদের দলবদ্ধ হামলার শিকার হয়ে আহত হয়েছেন হাইমচর থানার তিন পুলিশ সদস্য। এ ঘটনায় দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ৩০ মে সোমবার রাত সাড়ে আটটার দিকে হাইমচর উপজেলার মহজমপুর গ্রাম দুদুর দোকানের সামনে এ ঘটনা ঘটে।


জানা যায়,উপ পুলিশ পরিদর্শক সঞ্জিত কুমার ও আবুল কালাম আজাদসহ সংগীয় ফোর্স নিয়মিত মাদকবিরোধী অভিযানে নামেন। মহজমপুর গ্রামে স্থানীয় চিহ্নিত ইয়াবা কারবারিদের চ্যালেঞ্জ করলে দুইজনের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার এবং পুলিশ মাদক ব্যাবসার দায়ে ২ জনকে আটক করে। তারা হলো মোঃ মনির পাটওয়ারী, পিতা, নুর মোহাম্মদ পাটওয়াী, গ্রাম উত্তর আলগী । ২) মোঃ রাজীব খান মিথুন , পিতা আঃ রহমান খান, থানা – শরীয়তপুর সদর।

এ সময় হামলায় পুলিশের ৩ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন -কং এমরান, কং শরিফ, কং আমিনুল। বর্তমানে তারা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী নামে একজন পুলিশের উপর এ হামলার নেতৃত্ব দেন বলে স্থানিয় সূত্রে জানা গেছে। সে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর ছোট ভাই।


এ বিষয়ে হাইমচর থানার ওসি আশরাফ উদ্দিন বলেন,পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযান চলাকালে মাদক কারবারীকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশের উপর হামলা চালায় । এতে আমাদের তিন জন পুলিশ সদস্য আহত হয় এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আমরা দুজনকে ২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছি এবং হামলায় যারা জড়িত তাদের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাতেই হাইমচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ