শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

করোনা থেকে সেরে উঠেছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার দুই সপ্তাহের আগেই মঙ্গলবার তিনি করোনা নেগেটিভ হয়েছেন।

করোনাভাইরাস শনাক্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগ মিস হয়েছে মাহমুদউল্লাহর। করাচি যাওয়ার আগে রুটিন পরীক্ষা করানোর পর গত ৬ নভেম্বর মাহমুদউল্লাহর শরীরে কোভিড শনাক্ত হয়। এর পর সোজা আইসোলেশনে চলে যান। মঙ্গলবার নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ ধরা পড়ে।

মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি মাঠে ফিরতে অধীর অপেক্ষায় আছেন। ‘করোনা রিপোর্ট নেগেটিভ পেয়েছি আজকে। এমনিতে খুব বেশি সমস্যা ছিল না, তীব্র কোনো উপসর্গ ছিল না। বাচ্চাদের কাছ থেকে, পরিবারের সবার থেকে আলাদা থাকাই ছিল সবচেয়ে কষ্টের। এখন পুরোপুরি সুস্থ। আশা করি, দ্রুত ট্রেনিং শুরু করতে পারব।’

২৪ নভেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। সাকিব ও মাহমুদউল্লাহকে একই দলে ভিড়িয়েছে খুলনা। একসঙ্গে দুই আইকনকে পেয়ে উচ্ছ্বসিত জেমকন খুলনার সমর্থকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ