শিরোনাম
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে পুলিশের ঈদ সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

ফরিদগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুই শতাধিক ব্যক্তির হাতে ওই উপহার তুলে দেয়া হয়।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় ফরিদগঞ্জ থানা মাঠে উপহার বিতরণ কাজ সম্পন্ন করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ এর বিশেষ নির্দেশনায় ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন আয়োজনটি করেন।

এসময় অফিসার ইনচার্জ বলেন, চাকরির পাশাপাশি আমরাও এ দেশের নাগরিক। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা সাধ্যমতো আয়োজনটি করতে পেরে নির্মল আনন্দ বোধ করছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখতে চাই।

সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার ব্যক্তিদের বাছাই করে ঈদ উপহারগুলো বিতরণ করা হয়েছে। সকাল আনুমানিক ১০ ঘটিকা হতে বাছাইকৃত লোকজন থানা মাঠে জড়ো হন। তাদের স্বাগত জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও পরিদর্শক তদন্ত। আমন্ত্রিত ব্যক্তিগণ হাসিমুখে উপহার গ্রহণ করেছেন।

এ সময়ে থানার সেকেন্ড অফিসার, এস. আই, এ. এস. আই ও কনস্টেবলগণ উপস্থিত ছিলেন ।


এই ক্যাটাগরির আরো সংবাদ