শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

হাইমচরে জমিসহ ঘর পেলেন ১১৪ টি অসহায় পরিবার

মো: মহসিন মিয়া / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

হাইমচর উপজেলার মেঘনার পশ্চিম পাড় নদীর মাঝ খানে ভেসে উঠা কাঁসবন চরে জমিসহ ঘর পেয়েছেন ১১৪ টি অসহায় পরিবার। ২৬ এপ্রিল সারাদেশের মত হাইমচরেও ঈদ উপহার হিসেবে এ অসহায় পরিবারের মাঝে তাদের স্বপ্নের ঠিকানা জমিসহ ঘর হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমিসহ ঘর পেয়ে  এখনো যেন স্বপ্নের মত মনে হচ্ছে সুবিধা ভোগী এ পরিবার গুলোর।


প্রধানমন্ত্রী শেখ হাহাসিনা গনভবন থেকে সারাদেশ ব্যাপী এ ঈদ উপহার ভূমিহীনদের জমিসহ ঘর হস্তান্তর উদ্বোধন করেন। পরে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সুবিধা ভোগী ১১৪ পরিবারের মাঝে জমিনের দলীলসহ ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ অতিথিবৃন্দ।


উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগানে চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলার মধ্যচরে নির্মিত কাঁশবন চররাও আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ১১৪টি অসহায় ও ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করার লক্ষে  ২৬ এপ্রিল মঙ্গলবার কবুলিয়ত সম্পাদনসহ দলিল হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


কয়েকজন সুবিধা ভোগী জানান, নদী ভাঙ্গনের পর জায়গা ভাড়া নিয়া স্বামী, সন্তান নিয়া কোন রকম দিন কাটাইতেন তারা। তারা বলেন, আমাগরে মাননীয় প্রধানমন্ত্রী জমিসহ ঘর লিখা দিতাছে। আমাগো মাথা গোঁজার ঠাঁই করে দিতাছে শেখ হাসিনা সরকার। আল্লায় শেখ হাসিনারে অনেক দিন বাঁচাই রাহুক।

উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, এসব ঘরে যারা বসবাস করবেন তাদেরকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হবে। তাদেরকে সরকারের বিভিন্ন সংস্থা থেকে প্রশিক্ষণ ও কর্মমূখী করার ব্যবস্থা করা হবে। এখানে বসবাস করা প্রতিটি পরিবারের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিক সহযোগিতায় আমরা পাশে থাকব।


এই ক্যাটাগরির আরো সংবাদ