শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

অ্যালার্জি থেকে বাড়ে ব্লাড প্রেশার, দাবি গবেষণায়

লাইফস্টাইল ডেস্ক / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

অ্যালার্জিতে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এবার নতুন একটি গবেষণা বলছে, অ্যালার্জিতে আক্রান্তদের ব্লাড প্রেশার ও হৃদরোগের আশঙ্কা বেশি। গবেষণাটি প্রকাশ পেয়েছে সোসাইটি অব কার্ডিওলজি জার্নালে। গবেষণার কাজে ৩৪ হাজার ৪১৭ জন প্রাপ্তবয়স্কের তথ্য যাচাই করা হয়।

এই গবেষণার মুখ্য গবেষক ইয়াং গুও বলেন, অ্যালার্জিতে ভোগা মানুষের নিয়মিত ব্লাড প্রেশার ও হৃদরোগ রয়েছে কিনা দেখা উচিত। তাই কোনও সমস্যা দেখা দিলে প্রথমেই সেরে ফেলতে হবে চিকিৎসা। তবেই মানুষগুলো ভালো থাকবেন।

অবশ্য এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন গবেষণা দেখিয়েছে যে অ্যালার্জির সঙ্গে প্রেশার ও হৃদরোগের একটা ভূমিকা রয়েছে। যদিও সেই গবেষণা বেশিরভাগ ক্ষেত্রেই তেমন আমল পায়নি।

গুও আরও বলেছেন, এই গবেষণায় দেখার চেষ্টা করা হয় যে অ্যালার্জির সঙ্গে আদৌ কি হৃদরোগের কোনও ভূমিকা রয়েছে।

এই গবেষণায় ব্যবহার করা হয় ২০১২ সালের ন্যাশনাল হেলথ ইন্টারভিউ সার্ভের (NHIS) এর তথ্য।

এই সমীক্ষা আমেরিকার বিভিন্ন জাতীর উপর করা হয়। এক্ষেত্রে অ্যাজমা থেকে শুরু করে, রেসপিরেটরি অ্যালার্জি, ডায়জেস্টিভ অ্যালার্জি, স্কিন অ্যালার্জি ইত্যাদি রোগে আক্রান্ত মানুষদের বেছে নেওয়া হয় গবেষণার জন্য।

এই গবেষণায় ৩৪ হাজার ৪১৭ জন প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য নেওয়া হয়। এই মানুষগুলির গড় বয়স ছিল ৪৮.৫ বছর। এই গবেষণায় বয়স, লিঙ্গ, ধূমপান, মদ্যপান ইত্যাদি বিষয়গুলোকেও মাথায় রাখা হয়।

গবেষণায় দেখা যায়, অ্যালার্জি থাকলে করোনারি আর্টারি ডিজিজ ও ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তথ্য আরও বিশ্লেষণ করে জানানো হয়, অ্যালার্জি থাকা ১৮ থেকে ৫৭ বছর বয়সি মানুষের ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি।

অপরদিকে ৩৯ থেকে ৫৭ বছরের মানুষদের করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। এক্ষেত্রে আমেরিকার কৃষ্ণাঙ্গ পুরুষের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়।

তাই অ্যালার্জি থাকলে এখন থেকেই অত্যন্ত সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে রোগ কোনওভাবেই ফেলে রাখা যাবে না। বরং আপনাকে রোগের সঙ্গে লড়াই করার জন্য তৈরি থাকতে হবে।

সূত্র: এই সময়


এই ক্যাটাগরির আরো সংবাদ