শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন দিপু চৌধুরী

মো: কামরুজ্জামান হারুন / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির অন্যতম সদস্য শিল্পপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু।


বুধবার( ৬ এপ্রিল )সকালে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গঠনকল্পে বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম। এসময় ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের সর্বোচ্চ ভোট পেয়ে সাজেদুল হোসেন চৌধুরী দিপু সভাপতি নির্বাচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, অভিভাবক সদস্য প্রতিনিধি ফজলুল হক সরকার, কাউছার  আহমেদ, কাজী মোহাম্মদ জাকির হোসেন, রফিক মৃধা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিনিধি মনোয়ারা  বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. শাহজাহান মিয়া, বাবু মন্টু কুমার মন্ডল ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পার্বতী রাণী ভৌমিক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, “নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।”

ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, “দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সাবির্ক সহযোগিতা কামনা করি।”

উল্লেখ্য, সাজেদুল হোসেন চৌধুরী দিপু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর জৈষ্ঠ্য পুত্র।


এই ক্যাটাগরির আরো সংবাদ