শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সুজাতপুর জনতা ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা নিয়ে উধাও জালিয়াতি চক্র

সুমন আহম্মেদ / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার জনতা ব্যাংক লিঃ এর শাখা থেকে ভুয়া রেমিটেন্স ও এনআইডি কার্ডের ফটোকপি ব্যবহার করে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে জালিয়াতি চক্র।

সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় এ ঘটনা ঘটে। ভুয়া কাগজপত্র যাচাই বাছাই এবং কম্পিউটারে পোষ্টিং না করেই ব্যাংক কর্মকর্তা টাকা প্রদান করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে (ভূয়া কাগজপত্র অনুযায়ী), মোঃ কামাল, পিতা মোঃ জালাল, গ্রাম লুধুয়া নামে এক ব্যক্তি ভুয়া এনআইডির ফটোকপি ও তাতে ৯৫ হাজার ৬৪০ টাকার অংকের ট্রান্সফাস্টের পিন ন¤^র ৩৩টিএফ০৭৬৪১৮৮৩৫ যুক্ত একটি ভুয়া কাগজ উপস্থাপন করেছে। একই সাথে আশরাফ, পিতা লেহাজ উদ্দিন, গ্রাম লুধুয়া, ট্রান্সফাস্ট পিন নং ৩৩টিএফ০৭৬৪১৮৮২৭, ৯৯ হাজার ৯২০ টাকা। বিল্লাল, পিতা মাজেদ, গ্রাম লুধুয়া, ট্রান্সফাস্ট পিন নং ৩৩টিএফ০৭৬৪১৮৮২২, ৯৮ হাজার ৪০০ টাকা। ফারুক, পিতা কাদির, গ্রাম পশ্চিম দূর্গাপুর, ট্রান্সফাস্ট পিন নং ৩৩টিএফ০৭৬৪৮৮২০, ৯৭ হাজার ৬৪০ টাকা ও আবুল, পিতা জানে আলম, গ্রাম পশ্চিম দূর্গাপুর, ট্রান্সফাস্ট পিন নং ৩৩টিএফ০৭৬৪১৮৮৩০, ৯৫ হাজার ৬০০ টাকার ভুয়া রেমিটেন্স রিসিট ও ভুয়া এনআইডি ফটোকপি জমা দেন সিনিয়র অফিসার মোঃ তরিকুল ইসলামের কাছে। তিনি যাচাই বাছাই না করেই ক্যাশে গিয়ে ৪ লাখ ৮৭ হাজার ২০০ টাকা ওই পাঁচজন ব্যক্তিদের প্রদান করে দেন।

ঘটনার পর এলাকায় তোলপাড় শুরু হয়ে যায়। পরে ব্যাংকে গিয়ে জানা গেছে, সিনিয়র অফিসার মোঃ তরিকুল ইসলাম কম্পিউটারে অনলাইনে পোষ্টিং না দিয়ে এবং কাগজপত্র যাচাই বাছাই না করে ক্যাশে গিয়ে ওই ব্যক্তিদেরকে টাকা প্রদান করেছেন। পরবর্তীতে এই কাগজপত্র কম্পিউটারে পোষ্টিং দেওয়ার জন্য ধরা খায় যে, উপস্থাপনকৃত রেমিটেন্স স্লিপ ও এনআইডি কার্ডের ফটোকপি জাল। ঘটনার পর চাঁদপুর জোনাল অফিসের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিসি ক্যামেরার ফুটেজে টাকা গ্রহীতা ৫ জনকে দেখা গেলেও কেউ চিনতে পারেনি কেউ। ফুটেজে দেখা যায় ক্যাশিয়ারের দায়িত্বে সুশান্ত থাকলেও ভিতরে গিয়ে ওই ৫ জনের হাতে টাকা প্রদান করেছেন সিনিয়র অফিসার মোঃ তরিকুল ইসলাম। এ ব্যাপারে জনতা ব্যাংক সুজাতপুর বাজার শাখার ব্যবস্থাপক অঞ্জন কুমার তহসীলদার বলেন, এটা ব্যাংকের ভিতরগত সমস্যা। এটা মিডিয়ায় না আসলে আমাদের উপকার হয়। তিনি এর বেশি কিছু বলতে নারাজ।


এই ক্যাটাগরির আরো সংবাদ