শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

চাঁদপুরে বিএনপির সভাপতি মানিক, সম্পাদক সেলিম

চাঁদপুর প্রতিনিধি / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ভোটারদের সরাসরি ভোটের মধ্য দিয়ে চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হলো। এই সম্মেলনে সর্বোচ্চ (ছাতা প্রতিক) ৯২৭ পেয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক সভাপতি নির্বাচিত হয়েছে। এছাড়া (মাছ প্রতিক) ৮৯২ ভোট পেয়ে অ্যাড. সলিম উল্যাহ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রাতে ফলাফল ঘোষণা করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের ভূঁইয়া। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সম্মেলনে মোট ১৫১৫ জন ভোটারের মধ্যে ৯৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক ছাতা মার্কা ৯২৭ ভোট, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বাইসাইকেল মার্কা ২৩ ভোট ও বিএনপি নেতা এসএম কামাল উদ্দিন চৌধুরী চেয়ার মার্কা ১১ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম মাছ মার্কা ৮৯২ ভোট, দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান আনারস মার্কা ৩৯ ভোট, মোস্তফা খান সফরি বই মার্কায় ২৫ ভোট ও কাজী গোলাম মোস্তফা আম মার্কা ১৪ ভোট পেয়েছেন।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এড. সামছুল ইসলাম মন্টু এবং সহকারি নির্বাচন কমিশনার এড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও অ্যাড. রফিকুল হাসান রিপন দায়িত্ব পালন করেন। এরপর দুপুর আড়াইটা থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এসময় ভোটারদের দীর্ঘ লাইনে একযোগে ৫টি বুথে ভোট গ্রহণ শুরু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ