শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে বসত ঘরের সামনে জোরপূর্বক স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ

রফিকুল ইসলাম পাটোয়ারী / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জের ধরে বসত ঘরের সামনে জোরপূর্বক স্থায়ী ইমারত নির্মাণ করার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কুরকামতা ভূঁইয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। বাদী মঞ্জুরান বেগম জানান আমার স্বামী বাচ্চু মিয়ার পৈতৃক সম্পত্তিতে স্বামী সংসার ও ছেলে মেয়ে নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। এ অবস্থায় আব্দুল হালিমের ছেলে মিলন হোসেন, হিরন মিয়া এবং আব্দুল কাদেরের ছেলে নুর মিয়াসহ সঙ্গবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার ছেলের বসত ঘরের সামনে জোরপূর্বক স্থায়ী ইমারত (বিল্ডিং) করছে। এতে আমাদের বসত ঘর থেকে বাইর হওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেন। যাহা অমানবিক ও অসামাজিক কর্মকান্ড হয়ে পড়েছে।

এই নিয়ে এলাকায় তাদের সাথে বহুবার সালিশ দরবার করেও আমি কোন প্রতিকার পায়নি, বরং আমার স্বামী ও ছেলে মেয়েকে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে আসছে, বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ৩১ মার্চ ২০২২ খ্রিস্টাব্দে আব্দুল কাদের ছেলে নুর মিয়া (৬৫), আব্দুল হালিমের ছেলে মিলন হোসেন (৩০), হিরন মিয়া (২৮),শাহ আলম (৩০) ও আলেয়া বেগম (৫৫) কে অভিযুক্ত করে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি । অভিযোগের প্রেক্ষিতে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলন ও কিরণকে স্থায়ী ইমারত নির্মাণ কাজ না করার জন্য বাধা দেন। এবং উভয় পক্ষকে জায়গার কাগজপত্র নিয়ে থানায় আসার নির্দেশ দেন। এর ফাঁকে মিলন ও হিরন তার সঙ্গবদ্ধ দল নিয়ে বসত ঘরের সামনে স্থায়ী ইমারত নির্মাণ কাজ চালাচ্ছে। আমি বর্তমানে নিরুপায় হইয়া স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি মহোদয় ও স্থানীয় প্রশাসনের নিকট সু-বিচার কামনা করছি।

অভিযোগকারী মিলন ও তার পরিবার জানান আমরা আমাদের চাচা নুর মিয়া থেকে তার বসত ভিটা খরিদ করি, খরিদ সূত্রে মালিক হইয়া সেই জায়গায় ইমারত নির্মাণ করছি, আমরা কারো জায়গা দখল করি নাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ