শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ডিসেম্বরেই দেওয়া হবে এইচএসসির ফল

দর্পণ ডেস্ক / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড।

এছাড়া চারটি শর্ত দিয়ে আগামী বছরের জানুয়ারিতে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘জিসিএসই’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। ব্রিটিশ কাউন্সিলের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই অনুমোদন দিয়ে রোববার কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টরকে চিঠি পাঠিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। করোনাভাইরাস মহামারির মধ্যে পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এবার এইচএসসি পরীক্ষাও নেওয়া হবে না বলে গত ৭ অক্টোবর জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। ওইদিন তিনি বলেন, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ফল ঘোষণা করা হবে।

অধ্যাপক আমিরুল বলেন, আমরা আশাবাদী, শিক্ষামন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী রেজাল্ট তৈরি করতে পারব। মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রস্তাব আসছে-যাচ্ছে, আমরা কাজ করছি। কোনো কোনো দিন, দুই-পাঁচটা মিটিংও করতে হচ্ছে। আমাদের প্রস্তুতিটা ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণা করার মতোই আছে।

কবে এইচএসসির ফল ঘোষণা করা হতে পারে, সেই তারিখ জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তারিখ চূড়ান্ত হলে আপনাদের জানানো হবে।

উল্লেখ্য, কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ